1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

উজিরপুরেরনারীর ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা-র ওটরা গ্রামে ওয়াই-ফাই সংযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক নারীর ওপর হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে উজিরপুর মডেল থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার ওটরা গ্রামের আঃ মালেক বেপারীর স্ত্রী মোসাঃ ফেরদৌসী বেগম (৪৮) গত ১৫ মে রাত পৌনে ১২টার দিকে মোবাইল ফোনের ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও ভবানীপুর কলেজের প্রভাষক মোঃ বশির উল্লাহ, তার স্ত্রী পাখি আক্তার এবং মেয়ে হুমায়রা আক্তার পরিকল্পিতভাবে ফেরদৌসী বেগমের বসতঘরে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে ফেরদৌসী বেগমকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ফেরদৌসী বেগমের পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে পরিবার দাবি করেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফেরদৌসী বেগমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হামলাকারীরা অতর্কিতভাবে হামলা চালায়।
এ ঘটনায় আহত নারীর ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মোঃ রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।