1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ নগরীতে আব্দুল্লাহ রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া খুলনা মেডিকেলে চিকিৎসার আড়ালে কমিশন সিন্ডিকেটের অভিযোগ কেশবপুরে সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন ফুলতলায় বিএনপি নেতা হুমায়ুনের মুক্তির দাবিতে মানববন্ধন উজিরপুরেরনারীর ওপর হামলার অভিযোগ ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত অপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক: সাতক্ষীরা পুলিশ সুপার দুর্যোগের কবলে পড়ে খুলনার বোরো চাষীদের দুর্ভোগে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কেশবপুরে সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
ইমরান হোসেন, কেশবপুর : যশোরের কেশবপুর-এ কথিত ‘হানি ট্র্যাপার’ ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত এই কথিত প্রতারককে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল, সহ-সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু এবং এনটিভির মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি মোঃ এনামুল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার বিরুদ্ধে নানা প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলে ধরে তার পেছনের গডফাদারদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সদস্য সাদিক হোসেনসহ কেশবপুর ও আশপাশের বিভিন্ন এলাকার জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।