1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কমোড়েলগঞ্জের এস এম ইউসুফ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত ৪৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে এস এম ইউসুফকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসাথে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তার নিজ এলাকা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাধারণ মানুষ ও রাজনৈতিক সহযোদ্ধারা।
এস এম ইউসুফ দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি খুলনা সদর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও দপ্তর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব সততার সাথে পালন করেছেন।
তার এই পদোন্নতিতে এলাকাবাসী আনন্দিত। স্থানীয়রা জানান, ইউসুফের এই অর্জন তার দীর্ঘদিনের ত্যাগ ও নেতৃত্বের যোগ্য স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গণতন্ত্র রক্ষায় ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।