1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক আহত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

​টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।
​শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার সংলগ্ন কোটালীপাড়াগামী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী এবং সুব্রত সরকারের কন্যা। আহত মোটরসাইকেল চালক মানিকের সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মানিক সরকার তার ভাবি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলযোগে (পিরোজপুর-ল ১১-৪১৭৭) বরিশালের গৌরনদীতে তাঁর চাচা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মেট্রো-উ ১৪-৩৮১৬ নম্বরের একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুখ ও মাথায় গুরুতর আঘাত পান সীমা সরকার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মানিক সরকারের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
​এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক শামীম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে।
​টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।