1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দশমিনায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষক খুশি

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি বছর আবহাওয়া অনুকূলে অনুকুলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে| ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসিও| ইতি মধ্যে কিছু কিছু এলাকয় আগাম বোরো ধান কাটতে শুরু করেছে চাষিরা| উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৭ ইউনিয়নে চলতি মৌসুমে ২হাজার ৫শত হেক্টর জমিতে আধুনিক ব্রি-১০১ জাতের বোরো চাষ করা হয়েছে| এখন উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি ধানের পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে| ছড়িয়ে পড়েছে চারদিকে পাকা ধানের গন্ধ| বোরো চাষিদের ঘরে বইছে খুশির বাতাস| উপজেলা জুড়ে এমন দৃশ্য দেখা যায়| ভোরের সূর্য উঁকি দেয়ার সঙ্গে সঙ্গেই চাষি ও শ্রমিকরা দল বেঁধে নেমে পড়ছেন ধান কাটতে| সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস ধান কাটছেন তারা| দম ফেলার যেন সময়টুকু নেই কারো|
সরেজমিনে দেখা গেছে, একদল শ্রমিক ধান কেটে রাখছেন ক্ষেতের মাঝে| আরেক দল সেই ধান মাথায় কিংবা গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন| বাড়িতেও চলছে ধান মাড়াইয়ের কাজ| এ যেন বিশাল কর্মযজ্ঞ| পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে ধান মাড়াই, সিদ্ধ, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন| আরো দেখা গেছে, অধিকাংশ বাড়িতে ব্যাপারীরা গিয়ে ধান কিনে নিচ্ছেন| কেউ কেউ আবার অগ্রিম টাকা দিয়ে রাখছেন পরবর্তীতে ধান কেনার জন্য| বোরো ধানের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি উপকূলীয় অঞ্চলের চাষিরা| কৃষকদের এমন ব্যস্ততা চলবে আগামী মাস পর্যন্ত| উপজেলার গছানী গ্রামের বোরো চাষি মোঃ জাকির হোসেন বলেন, এবার বোরো ধান চাষ করে ভালো লাভ হয়েছে| পানির অভাবে খরচটা একটু বেশি হয়েছে| মহামারি করোনার লকডাউনে দুচিন্তায় আছি দাম নিয়ে| এদিকে একই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. শাহ আলম খাঁ বলেন, চলতি বছরে প্রায় ১৬ গোন্ডা জমিতে বোরো ধান চাষ করেছি| আর এতে ফলনও ভালো হয়েছে| কিন্তু এক সময় আমরা শুধু আমন ধান চাষ করতাম| এখন বছরে তিনবার ধান উৎপাদন করে আসছি| আর লাভও বেশি| সার ও পানির সমস্যা সমাধান হলে আমরা আরো লাভবান হবো|
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু জাফর আহম্মেদ বলেন, এবার প্রতি হেক্টরে স্থানীয় জাতের, উফশী আর হাইব্রীড বোরো ধান চাষ করা হয়| চাষির আশানুরূপ ফলন হওয়াতে তারা খুব খুশির আমেজ বিরাজ করছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।