1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ˆকলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডলের বিরুদ্ধে কাবিখা কাবিটা প্রকল্পের কাজ না করে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে| এঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছে| জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে কৈলাশগঞ্জ ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ভূটেমারী খাল পূনখননে ৫ টন গম বরাদ্দ দেওয়া হয়| কিন্তু কোন কাজ না করে সব অর্থ তুলে নিয়েছেন তিনি| অনুরুপভাবে একই অর্থ বছরে ভূটেমারী সরকারি পুকুর সংলগ্ন রাস্তা নির্মান, অজয় মন্ডলের বাড়ির সামনে হরি মন্দির নির্মান, ˆকলাশগঞ্জ পিচের রাস্তা হতে তুষার মন্ডলের বাড়ি অভিমূখে রাস্তা নির্মান ও কৈলাশগঞ্জ জোয়াদ্দার বাড়ির সামনে ইট সোলিং রাস্তা নির্মান প্রকল্পের নাম মাত্র কাজ করে অর্থ আত্নসাত করেছেন| এঘটনায় স্থানীয় মুজিবর মল্লিক বাদি হয়ে খুলনা জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন| সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়| এলাকাবাসি এই প্রতিবেদকের নিকট অভিযোগের বর্ণনা দিয়ে সরকারী অর্থ আত্নসাতের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন| এবিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডল অভিযোগ অ¯^ীকার করে বলেন, কিছু কাজ অসম্পূর্ন আছে যেটা খুব দ্রুত শেষ করা হবে| তিনি বলেন আমার বিরুদ্ধে স্থানীয় একটি চক্রান্তারী গ্রুপ এমন অভিযোগ করছে| এব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ জানান, খুলনা জেলা প্রশাসকের দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আমি তদন্তে গিয়ে দেখেছি খাল পূনখননে ৫ টন গম বরাদ্দের কাজ হয়নি| এছাড়া অন্যান্য প্রকল্পে কিছু কাজ বাকি আছে| তবে তার শাররীক অসুস্থতার কারণে কাজ করতে পারেনি বলে দাবি করেছেন তিনি| আমি তাকে দ্রুত সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছি| আশা করছি অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ হবে| সম্প্রতি যখাযথ আইনী প্রক্রিয়া অনুসরন না করে রাস্তার লক্ষ লক্ষ টাকার গাছ কেটে তিনি গনমাধ্যমের শিরোনামে ছিলেন| এছাড়া একাধিক ঘটনায় তার বিরুদ্ধে নারী পুরুষের অংশ গ্রহনে এলাকায় ঝাড়ু মিছিল হতে দেখা যায়| উল্লেখ্য ৫ আগষ্ট ২০২৪ সরকার পতনের পর কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান দেশ ছেড়ে পালিয়ে গেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়| পরবর্তীতে গত সংসদ নির্বাচনের পর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি এবং প্যানেল চেয়ারম্যান-১ প্রবীর মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রাপ্ত হন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।