1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ফুলতলায় বিএনপি নেতা হুমায়ুনের মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার জামিরায় গণপিটুনীতে আলম হত্যা মামলায় জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে শনিবার দুপুরে বাজার চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বণিক সমিতি ও এলাকাবাসির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আতাউর রহমান। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক যুবদলের সভাপতি আসহানুল হক লড্ডন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আঃ হালিম শেখ, বণিক নেতা বাপ্পী সরদার, আঃ হালিম সরদার, গাজী ফজলুল হক, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল শেখ, জহুরুল হক, কুদ্দুস শেখ, বজলুর রহমান, আহাদ আলী প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, টোলনা গ্রামের আলমকে গণপিটুনি দিয়ে নিহত করলেও উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে ১৩ জন নেতাকর্মীর নামে মিথ্যা ও যড়যন্ত্রমুলক মামলা দিয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও বণিক নেতা হুমায়ুন কবিরের মুক্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।