1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

বটিয়াঘাটা হাসপাতালে সিভিল সার্জন প্রেরিত চিঠিতে লেখা ‘মিথ্যা গণপ্রজাতন্ত্রী সরকার’!

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলা হাসপাতালে প্রেরিত একটি কারণ দর্শানোর নোটিশে সিভিল সার্জন প্রেরিত চিঠিতে উল্লেখ রয়েছে ‘মিথ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জনের দপ্তর খুলন’| হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) জ্যোতির্ময়ী বরাবরে চিঠিটি লেখা হয়েছে| যার স্মরক ন¤^র সি,এস, কে/শা ১-২০২৬/৯৪০ তারিখ ১৩/০৫/২০২৬| বিষয়টি নিয়ে ব্যপাক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| মেটিকেল টেকনোলজিষ্ট জ্যোতির্ময়ী বলেন, বিষয়টি আমার চোখে পড়েছে| কেন যে আমার বিরুদ্ধে লেখা কারণ দর্শাবার নোটিশ প্যাডে এতবড় ভুল হলো আমার জানা নেই| ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান সত্যতা ¯^ীকার কর বলেন, চিঠিটি আমি দেখেছি| মিথ্যা গণপ্রজাতন্ত্রী সরকার লেখা রয়েছে|
খুলনা জেলা সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুন বলেন, আমার বহু কাগজে ¯^াক্ষর করা লাগে| কি ভাবে এ ভুল হলো বুঝতে পারছি না| তবে এটা কম্পিউটার মিষ্টেক| পরে সংশোধন করে দেয়া হয়েছে| বিষয়টি নিয়ে আমার কাছে বহু ফোন এসেছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।