1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে এক ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটি কমিশন হওয়া বাঞ্চনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো (উৎখাত) করতে না পারে।
তিনি বলেন, কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।
ব্রিফিংয়ে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যা কিছু ঘটেছে তার সবকিছুর তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটি সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল ইনস্ট্রাকশান (সরকার) নেয়ার কথা বলেছেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।