1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ মে) ভোর রাত ৩টা ১৫ মিনিটে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সকল নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বাদ যোহর খালিশপুর বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখালী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।