
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর ও জমকালো পরিবেশে খুলনা মফস্বল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা ও প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও প্রেসক্লাব উপদেষ্টা বাবু কৃষ্ণ নন্দী, পাওয়ার সোর্স গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, প্রকল্প আবাসনের পরিচালক ওমর ফারুক (ইফতী), মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম হাফিজুল ইসলাম, নবপল্লী কমিউনিটি সেন্টারের পরিচালক অ্যাডভোকেট মেহেদী ইনছার, পরিকল্পনাবিদ শেখ আদনান ইসলাম (দ্বীপ), খুলনা জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, তরুণ সমাজসেবক এস এম মন্টু (মানবিক মন্টু) এবং বিসমিল্লাহ থাই অ্যান্ড গ্লাস হাউসের পরিচালক মো. মহসিন আলম।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “মফস্বল সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে। খুলনা মফস্বল প্রেসক্লাবকে সমাজের প্রকৃত দর্পণ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।