1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফকিরহাটে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এবং খুলনা মহানগরীর পেশাজীবী শিক্ষক ওয়ার্ড সভাপতি মাওলানা হুসাইন বিন আমজাদ| শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক| ফকিরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবিএম ˆতয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবির পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম| দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক রুকন অংশ নেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।