1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে| শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল| এসময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার, মৎস্য কর্মকর্তা মো: মোজাম্মেল হক, ভেটেরিনারি সার্জন ডা: এ বি এম জুনায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ আলম, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত| উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ২০জন নিবন্ধিত জেলেদের প্রত্যেকে ৪টি করে ছাগল এবং ছাগলের খাবার সহ ওষুধ দেয়া হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।