1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সুন্দরবনের ডাকাত বাহিনীর দুই সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড|

রবিবার ১৭ মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান|পশ্চিম জোন সদর দপ্তর মোংলায় কোস্ট গার্ডের লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন, (এক্স), বিএন (নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক) সাংবাদিকদের ব্রিফিং দেন|

মাননীয় ¯^রাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে| এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়|

গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে| প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৭ মে রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়|

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি বিদেশি একনলা বন্দুক, ২ টি দেশীয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়| এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়|

আটককৃত ডাকাত মোঃ রবিউল শেখ (৩০) বাগেরহাট জেলার রামপাল থানা এবং রাজন শরীফ (২০) বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বাসিন্দা| রাজন শরীফ-করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল| উল্লেখ্য, রাজন শরীফ- এর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে|

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।