1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না: আলী আজগার লবি এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মোহাম্মদ আলী আজগার লবি এমপি বলেছেন, সরকারের আড়াই মাস বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এরই মধ্যে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রত্যেকটি মানুষই কর্ম করে খেতে চায়। তার জন্য ক্ষেত্র, সুযোগ এবং সময় দিতে হবে। বিগত সরকারের সময় অনেক কিছু লুটে পুটে খেয়ে ধ্বংস করে রেখে গেছে। বিভিন্ন জায়গায় প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে ঠিকই কিন্তু তারা কোন কাজ করে যায়নি। তারা মানুষের সম্পদ ধ্বংস করেছে। কিন্তু বিএনপি সরকার জনকল্যানের জন্য কাজ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য খাল খনন, ফ্যামিলী কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার সবার আগে খাল খনন, ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি এ সময় আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির হাত থেকে বাঁচতে হলে সবাইকে একযোগে সৎভাবে কাজ করতে হবে। এছাড়া আমার নির্বাচনী এলাকায় কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না। দেশের নদী, খাল, নালা, পুকুর ভরাট হয়ে গেছে। এগুলো খনন করা হলে কৃষকদের উন্নয়ন ঘটবে। কৃষকদের উন্নয়ন হলে দেশের অর্থনীতি মজবুত হবে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় দামোদর ইউনিয়নের আলকা রেলগেট হতে দামোদর রেলগেট পর্যন্ত ৫শ’ মিটার রাস্তা এইচবিবি করণ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, এনামুল হোসেন পারভেজ ভুঁইয়া, অনুপম মিত্র, জুবায়দা রহমান শুরভী, মশিয়ার রহমান বিপ্লব, ইব্রাহীম হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।