1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খুলনা জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এ সময় তিনি ইউনয়ন দলনেতা ও দলনেত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম সুশৃঙ্খল বাহিনী হিসেবে সবসময় জনগণের পাশে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে দলনেতা ও দলনেত্রীরা সমাজের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কল্যাণে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সদস্যদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বাহিনীর সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট, মোঃ মিনহাজ আরেফিন, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।