1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় ভূমিসেবা মেলা উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জনের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন। এর আগে মেলা উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার জনগণ অংশ নেন। তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।