1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

দিঘলিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা শুরু  

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে দিঘলিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা এবং দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আলোচনা সভায় জানানো হয়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমি সেবা সপ্তাহে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন তথ্যসেবা কার্যক্রমও পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।