1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তালা টেকনিক্যাল কলেজে এমপি’র মতবিনিময় পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ

নগরীতে ঠিকাদার সমিতির নেতা গুলিবিদ্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দুপুর একটার দিকে খুলনা খাদ্য পরিবহণ (সড়ক পথ) ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুন অর রশিদ (৬২) কে সন্ত্রাসীরা গুলি করেছে| নগরীর খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডস্থ আলহেরা জামে মসজিদের দ্বিতীয় তলায় সংগঠনের অফিসে ঢুকে ১৫ থেকে ১৭ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়, তখন ব্যবসায়ী সংগঠনটির সাপ্তাহিক মিটিং চলছিল| জখম হওয়া ব্যক্তি খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত: শেখ আব্দুর রউফের ছেলে| তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন| পূর্ব শত্রুতার জের ধরে এবং সংগঠনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারুনকে জখম করা হয়েছে| প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখার এক ককর্মকর্তা  এ তথ্য জানান| পুলিশ জানায়, মিটিং চলাকালীন সন্ত্রাসীরা ওই অফিসে প্রবেশ করে| তখন হারুনকে লক্ষ্য করে গুলি করা হয়| গুলি তার ডান পায়ের রানে বিদ্ধ হয়| সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়| খুলনা সদর থানার উপ-পরিদর্শক বিশ^জিৎ বোষ প্রাথমিক ভাবে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে ˆদনিক জন্মভূমিকে বলেন, শ্যুটার দেশি ˆতরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে| বন্দুকের গুলির ছর&রায় হারুন জখম হয়েছেন| ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে| এ রিপোর্ট লেখাকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছিলেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।