1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ফকিরহাটে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কোরবানীর পশুর চামড়া সঠিকভাবে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণে যথা নিয়মে পশু জবাই এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত লবণ যথা নিয়মে প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত| “জাতীয় সম্পদ চামড়া,রক্ষা করব আমরা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) বেলা ১০টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এসময় ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাছান আলী, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার কাজী এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মাদ্রাসা প্রধানগন উপস্থিত ছিলেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।