1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহান উদ্দিন মিঠু মেলার সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে সর্বসাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিসেবা স্টলে অনলাইন রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষণিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহ করা হবে। এছাড়াও মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানি, রেকর্ডের সমস্যা সমাধান এবং জনসচেতনার জন্য লিফলেট ও বুকলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।