1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠু শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে মিটু শেখ সোমবার বিকেলে বাড়ির নিকটে কলাক্ষেতে কাজ করছিলেন এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন কৃষকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধা ৭ টার দিকে সে মারা যায়।
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক মিঠু শেখ নিহত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানায়। নিহত মিঠুর পরিবারের ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।