1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগীতায় স্থানীয় সংগঠন সিসিআরসি’র পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার পাশে কয়েক শত মানুষ  এ মানববন্ধনে উপস্থিত হন। মানববন্ধনে বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের ৩ টি মাঠে কৃষকরা লবনাক্ততার কারনে একটি ফসলেরর অধিক কোন ফসল ফলাতে পারেননা। তাদের ওই জমিতে খাল থেকে লবনাক্ত পানি উঠে কৃষকদের ফসল লবন পানিতে পঁচে যায়।
বক্তারা সরকারের কাছে দাবি জানান, কৃষকদের বাচিয়ে রাখার লক্ষে অত্র এলাকায় ভেড়িবাধ ও স্লুস গেট নির্মানের দাবি জানান। মানববন্ধনে বর্ক্তৃতা করেন, সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন হাওলাদার ও উপজেলা সুশীল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমূখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র কাছে সিসিআরসির পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।