
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি এ স্রোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এ মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।পরে ভূমি চত্বরে ভূমি গ্রহিতাদের সেবামূলক বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, সহকারী কমিশনার ভূমি অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাগর কুমার সেন, বিষ্ণু চক্রবর্তী, মাহফুজুর রহমান, শ্রাবণী চক্রবর্তী, জাকির হোসেন, সার্ভেয়ার আনোয়ার হক প্রমুখ।
জনবান্ধব অটোমেটেট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্য বিষয়ের ওপরে এবারে ভূমি মেলায় স্টলগুলোতে ভূমি মালিকদের সেবা সমুহ খতিয়ান ও মৌজা ম্যাপ কেনো সংগ্রহ করবেন, ই-নামজারি পদ্ধতি অনলাইনে খাজনা প্রদান বিভিন্ন বিষয়ে আলোকপাত তুলে ধরা হয়।
Like this:
Like Loading...
Related