1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রামপাল প্রতিনিধি : রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রমের কথা জানানো হয়। একই সঙ্গে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।