
নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর লবণচড়া থানা এলাকায় অপরাধ দমনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। মাদক ব্যবসায়ী, খুনি, সন্ত্রাসী, ডাকাত ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ওসি মোশাররফের কঠোর অবস্থান এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করছে।
থানা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ১৮ এপ্রিল ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত প্রায় এক মাসের ধারাবাহিক অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
এক মাসের বিশেষ অর্জন:
অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার: অস্ত্রবিরোধী অভিযানে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি পালসার এনএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও, এক চোরাই ইজিবাইক উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৪টি পৃথক মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে ৬০০ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৪৬০ গ্রাম গাঁজা ও ৪০০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।
ওয়ারেন্ট নিষ্পত্তি ও গ্রেপ্তার: এ সময়ে মোট ৭০টি গ্রেপ্তারি পরোয়ানা (৩২টি জিআর, ৩০টি সিআর ও ৮টি সাজা পরোয়ানা) নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৫০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রশাসনিক ও বিবিধ কার্যক্রম: এই সময়ে মোট ১৬টি মামলা রুজু এবং ১৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। কেএমপি এলাকায় ৩০টি প্রসিকিউশন দাখিল ও ৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৯১টি বি-রোল ও ৩৪টি পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হয়েছে। এছাড়াও বিবিধ অভিযানে সামারি ট্রায়ালের মাধ্যমে ১০ জন গ্রেপ্তার এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লবণচড়া থানা পুলিশ জানিয়েছে, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দৌরাত্ম্য রুখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ওসি মোশাররফ হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করে যাচ্ছি।”
Like this:
Like Loading...
Related