1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ে দুধের প্যাকেটে পোকা, গন্ধের অভিযোগ সোনার দাম ভরিতে কমেছে ২১৫৮ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড খুমেক হাসপাতালে আগুনের আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু খুলনায় জোড়াগেট পশুরহাটের উদ্বোধন কাল সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে : প্রধানমন্ত্রী বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ে দুধের প্যাকেটে পোকা, গন্ধের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে স্কুল ফিডিং কর্মসূচির (মিড ডে মিল) আওতায় আকিজ ডেইরি লিমিটেডের ‘ফার্ম ফ্রেস’ দুধের প্যাকেটে পোকা, বিবর্ণ রঙ ও টক টক গন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বরাবর বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খাতুন লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক সাবেরা খাতুন জানান, ১১ এপ্রিল ২০২৬ আকিজ ডেইরি লিমিটেড কর্তৃক ২০০ মি.লি. এর ৪৫০ প্যাকেট ‘ফার্ম ফ্রেস’ দুধ সরবারহ করা হয়। সোমবার (১৮ মে) সেই দুধ শিশুদের মাঝে বিতরণ করার সময় ৩০টি প্যাকেট খাবারের অযোগ্য বা নষ্ট বলে মনে হয়েছে। কারণ দুধের প্যাকেটগুলোতে পোকা, বিবর্ণ রঙ ও টক টক গন্ধ পাওয়া যায়। বিষয়টি সাথে সাথে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে জানানো হয়।

প্রধান শিক্ষক বলেন, মঙ্গলবার (১৯ মে) উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বরাবর লিখিত অভিযোগ করা হয়। এদিন দুপুরে দুধ সরবরাহকারী ঠিকাদারের প্রতিনিধি স্কুল থেকে নষ্ট দুধের প্যাকেটগুলো নিয়ে যায় এবং নতুন ৩০ প্যাকেট দুধ পৌঁছে দেয়।

অভিভাবক নজরুল মোল্যা বলেন, নষ্ট দুধ পেটে গেলে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়তো। আকিজ ডেইরি লিমিটেডের সরবরাহকৃত দুধের ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। এদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। উপজেলা শিক্ষা কর্মকর্তা জরুরী ব্যবস্থা গ্রহণ করায় শিশুদের হাসপাতালে নিতে হয়নি।

আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ম্যানেজার আওয়াল হোসেন বলেন, ‘দুধের প্যাকেট ফেটে গেলে একটু সমস্য হতেই পারে। বিষয়টি জানার পর প্যাকেটগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

এ বিষয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ওলিউর রহমান বলেন, নষ্ট দুধের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আকিজ ডেইরি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দায় এড়ানো কথা বলেছে। বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।