1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি আমানুল্লাহ’র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
মঙ্গলবার ভোর (১৯ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তার সাথীদেরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
মুফতী আমানুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি, খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, শেখপাড়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম, আল মামুন হজ্ব কাফেলা  গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক এবং একজন সফল ব্যবসায়ী।
মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যও তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিনয়ী আচরণ, নেতৃত্বগুণ ও জনকল্যাণে আন্তরিক ভূমিকার কারণে ব্যবসায়ী আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি আস্থা ও ভালোবাসার একটি নাম।
যাত্রার পূর্বে মুফতী আমানুল্লাহ দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, আলেম-ওলামা, ব্যবসায়ী সমাজ ও খুলনা বাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেন, যেন তিনি সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেনপবিত্র হজ্ব ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হচ্ছেন। আল্লাহ তায়ালা যেন সকল হজ্বযাত্রীর হজ কবুল করেন এবং সবাইকে সুস্থভাবে নিজ নিজ দেশে ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।