1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

উজিরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে দালালি, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় উজিরপুরে কথিত সাংবাদিক ও দালাল মাহফুজুর রহমান মাসুমের অপ-সাংবাদিকতার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক সরদার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার রাড়ী, বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমন, বাহারুল ইসলাম বাহার, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মোস্তফা জামান সুমন বালী, মেহেদী হাসান ভুঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, মাহফুজুর রহমান মাসুম সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর ও থানায় দালালি, তদবির এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন। এতে প্রকৃত সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় উপস্থিত সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতেও যদি তার অপকর্ম, দালালি ও অপ-সাংবাদিকতা অব্যাহত থাকে, তাহলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এর দাঁতভাঙা জবাব দেবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।