1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

তাড়াহুড়োয় অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু
দুই নার্স ও একজন অগ্নি নির্বাপন কর্মী গুরুতর আহত
আপাতত অপারেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ড সংলগ্ন স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| বুধবার সকালের এ ঘটনায় &আইসিইউতে থাকা এক রোগীকে তাড়াহুড়া করে বের করতে যেয়ে তার মৃত্যু হয়েছে| উদ্ধার কাজ চলাকালে মই থেকে নিচে পড়ে যেয়ে দুই সেবিকা এবং একজন অগ্নি নির্বাপন কর্মী জখম হয়েছেন| বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছেন|
অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগীকে তাদের স্বজনেরা বাইরে নিয়ে আসেন| তখন ধোঁয়া দেখে ভয় পেয়ে আইসিইউতে ভেন্টিলেশনে থাকা নাসরিন নাহার (৩২) কে তার স্বজনেরা অক্সিজেন মাস্ক ছাড়াই বাইরে নেয়ার চেষ্টা করেন| তখন অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়| হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ দিলীপ কুমার কুন্ডু এ তথ্য জানান|
হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম বলেন, অগ্নি নির্বাপন কর্মীরা জানালার গ্রীল কেটে সারমিন (৩৪) এবং রিপা বাইন (৩২) নামে দুই জন সেবিকাকে উদ্ধারকালে তারা মই থেকে নিচে পড়ে যান| তখন একজন অগ্নি নির্বাপন কর্মীও নিচে পড়ে যান| সেবিকা দুই জন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন| তারা গুরুতর জখম হয়েছেন|
তিনি বলেন, আগুনে স্টোর রুমে থাকা অবত্যবহৃত কিছু বেড পুড়ে গেছে| দু’টি পুরনো এসি বিস্ফোরিত হয়েছে| আগুনে ভবনের ওয়াল, অক্সিজেন ও গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে| যে কারণে আপাতত অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে|
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ সরদার  বলেন, আহত অগ্নি নির্বাপন কর্মী তৌহিদ খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে| গুরুতর আহত তিন জনকে তারা উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল নামের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়ে যান|
তিনি বলেন, সকাল ৬ টায় খবর পেয়ে তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছানোর পর আগুনের ভয়াবহতা দেখে আরও সাতটি ইউনিট খবর দেয়া হয়| ৫০ মিনিটের মধ্যে অগ্নি নির্বাপন কাজ শেষ হয়| ওই রুমের আশ-পাশের বৈদ্যুতিক তার পুড়ে গেছে| আগুন অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে| ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা হবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।