1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
মোঃসোহেল আহমেদ  : খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪টা৩০ মিনিটে খুলনাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় নবগঠিত মহানগর কমিটির পরিচিতির পাশাপাশি এর আওতাধীন ১৭টি কলেজ ও ৫টি থানার ‘সুপার-৫’ নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির আহবায়ক তাজিম বিশ্বাস বলেন খুলনা মহানগর ছাত্রদলের সকলে ঐক্যবদ্ধ হয়ে  নিরলস ভাবে কাজ করে সংগঠনকে মডেল ছাত্রদল হিসেবে রূপান্তরিত করব।এই নবগঠিত কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব বলেন ফ্যাসিস্ট হাসিনার শক্তি প্রদর্শনের রাজনীতি এই ছাত্রসমাজ ও আমরা প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ পালিয়ে যেতে হয়েছে। আমরা ছাত্রসমাজের মাঝে সোহার্দ্য সম্প্রীতি অর্জন করেই ছাত্রসমাজের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ।
এসময় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ দিন ব্যাপী জনকল্যাণমূলক ও সরণামূলক কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পাসে ক্যাম্পাসে বৃক্ষরোপণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, “শহীদ জিয়ার স্বপ্ন এবং শিক্ষার্থীদের কথা” শিরোনামে ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আসন্ন ঈদুল আজহা পরবর্তী সময়ে ৫টি থানার নেতৃবৃন্দের দায়িত্বে প্রতিটি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম।
পরিচিতি ও প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন ভূঁইয়া শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, আরফিন তুর্য, মাজাহারুল ইসলাম রানা, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, নাম্মিন হোসেন মারজান, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, নাসিম রহমান নাহিদ, এনামুল হক মল্লিক, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, নাহিদ কবির, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, বেল্লাল মুছতাকিম রাজ, শেখ রাজ, ফয়সাল বাপ্পি, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল ইসলাম, রকিবুল ইসলাম, আব্দুর রাকিব, ইসরাইল হোসেন জিসান, হানিফ আকাশ, মাহিন রহমান, আরিফুজ্জামান আসিফ, মিথিলা, অর্পন বনিক, মারজানা আক্তার সাদিয়া, মামুন মোড়ল, মোঃ সাগর সর্দার, আলফিদা আমিন, রবিউল ইসলাম, ইমরান মল্লিক, ফারহান জামান মাহিন, রায়হান শেখ, মোঃ মুন্না খাঁ, আরিফ মোল্লা, নাজমুল হোসেন, হাসিবুল ইসলাম সোয়াদ, রাকিব হোসেন প্রমুখ।
 ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করে পরিচিতি সভাটি শেষ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।