1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় একসঙ্গে চার ভাইয়ের জানাজাকে ঘিরে নেমেছিল মানুষের ঢল। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় চার ভাইয়ের কফিন সামনে রেখে ইমামতি করেন তাদের আরেক ভাই মাওলানা এনামুল হক এনাম।
বুধবার (২০ মে) বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে যায়। দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ শেষবারের মতো চার ভাইকে বিদায় জানাতে সেখানে ভিড় করেন। এর আগে ভোরে লাশবাহী দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা শুরুর আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উপস্থিত অনেকেই নীরবে চোখের পানি ফেলতে থাকেন। তবে সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তটি ছিল, চার ভাইয়ের কফিন সামনে রেখে তাদের জীবিত একমাত্র ভাইয়ের ইমামতি করার দৃশ্যটি। এই শোকাবহ মুহূর্ত উপস্থিত হাজারো মানুষকে স্তব্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, একসঙ্গে চার ভাইয়ের জানাজা আগে কখনও দেখিনি। পুরো এলাকা শোকে ভারী হয়ে গেছে।
আরেক বাসিন্দা হারুনুর রশিদ বলেন, সকাল থেকেই মানুষ আসছে, কেউই চোখের পানি ধরে রাখতে পারছে না। এমন মর্মান্তিক ঘটনা গ্রামের মানুষ সহজে ভুলবে না।
জানাজা শেষে মরদেহ লালানগর গ্রামের বন্দাররাজা পাড়া জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই পাশাপাশি খনন করা চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে ওমানের আল মিলিদ্দা এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে এই চার ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।