1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চৌগাছায়ব্যবসায়ীকে কুপিয়ে খুন, আহত ১

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ঝন্টু মিয়া (৩২) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা| এ ঘটনায় মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিণ সাগর গ্রামে এ ঘটনা ঘটে| নিহত ঝন্টু মিয়া পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী ও মাড়ুয়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে| এ ঘটনায় নিহত ঝন্টু মিয়ার চাচাতো ভাই আশানুর রহমান (৩৫) আহত হয়েছেন| আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে |

মঙ্গলবার (১৯ মে)রাতে চৌগাছা মডেল সরকারি হাসপাতালে নিহত ঝন্টু মিয়ার মামা তরিকুল ইসলাম জানান, আমার বড় ভাইয়ের মেয়ে তামিমা আক্তার জুঁই (১২)কে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে পালিয়ে যায় এক বকাটে ছেলে| এ নিয়ে দক্ষিন সাগর গ্রামের জহুরুল ইসলাম দাউদের ছেলে আবু উবাইদার(৩৫) সাথে কথা কাটাকাটি হয়|

পরে আবু উবাইদা ও তার সাঙ্গপাঙ্গরা ধারালো ছুরি দিয়ে ঝন্টুমিয়া ও আশানুর রহমানকে এলোপাতাড়ি কুপায়| আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলেসন্ত্রাসীরা পালিয়ে যায়| এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল সরকারি হাসপাতালে নিয়ে যান|

সেখানে জরুরী বিভাগের চিকিৎ ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, আহতদের মধ্যে ঝন্টু মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান| আহত আশানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে|
এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো|
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা ণিশ্চিত করে বলেন, ঘটনার পর আসামীদের আটক করতে এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।