
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে ফুলতলা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অফিস চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার অজয় কুমার পাল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাহিদুল ইসলাম, শেখ রিহান হোসেন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন. সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওসমান গণি, গোধুলী ঘোষ, সার্ভেয়ার আতিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ মেলার মাধ্যমে অনলাইনে সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের সার্টিফাইট কপি, মৌজা ম্যাপ সংগ্রহ এবং ই-নামজারীর সুবিধা থাকছে।