1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ফুলতলায় শিক্ষার্থীর উপর হামলা যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মূহুর্তে বহিরাগত মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যরা পরীক্ষার রুমে ডুকে রাজ মাহমুদ (১৬) নামে এক পরীক্ষার্থীর উপর হামলা চালায়। পরে এলাকাবাসি রবিউল শেখ (১৮) নামে কিশোর গ্যাং এর এক সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ২য় তলার একটি কক্ষে এসএসসি (ভোকেশনাল) এর ব্যবহারিক পরীক্ষার জন্য ৮/১০ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য অপেক্ষা করছিল। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তাজনিত অব্যবস্থাপনার সুযোগে কিশোর গ্যাং এর ৪/৫ সদস্য ওই কক্ষে ঢুকে রাজ মাহমুদ নামে এক পরীক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে তারা বীর দর্পে চলে যায়। আহত পরীক্ষার্থী ফুলতলার পয়গ্রামের মাহমুদুল্লাহর পুত্র। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এলাকাবাসি রবিউল (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। সে ফুলতলা বাজারের গরুহাট বস্তির বাসিন্দা রেজাউল শেখের পুত্র। স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ফুলতলা বাজারের গরুহাট এলাকার বস্তির কিশোর গ্যাং এর ৩ সদস্যদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।