1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তালা টেকনিক্যাল কলেজে এমপি’র মতবিনিময় পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় উপস্থিত ছিলেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাঃ আব্দুস সালাম,সিনিয়র স্টেশন অফিসার মো.ফিরোজ আহমেদ, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আবু ইউসুফ পান্না ও লুৎফর রহমান খানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবাদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরে বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণমূলক ও মহড়াভিত্তিক কর্মসূচি চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।