1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

উপকূলীয় জনপদকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
কয়রা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, উপকূলীয় জনপদকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপকূল অঞ্চলের সন্তানরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে বলেই তারা অধিক পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী হয়ে ওঠে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। বুধবার (২০ মে) বেলা ১১ টায় কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে কলেজের গভনিং বডির সভাপতি মোল্ল্যা আবু বকর সিদ্দিককে সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এক সময়ের অবহেলিত জনপদ কয়রার চিত্র এখন পরিবর্তন হতে শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কয়রাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে সঠিক পথে এগিয়ে আসতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ এবং উচ্চশিক্ষায় সহযোগিতা নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে বলে জানান। এ সময় তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু, ছাত্র হোস্টেল নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, বেদকাশী বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ইউপি সদস্য আবু হাসান সরদার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলামসহ প্রমূখ ‌।
মোক্তার হোসেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।