1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : আসন্ন কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্ন কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার কেসিসির উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০টায় মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।