1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামের কাদের ব্যাপারীর ছেলে আব্দুল আলী (৪৫), একই এলাকার মন্ডল পাড়ার হোসেন আলীর ছেলে জনি হোসেন (২১) ও আব্দুল কাদেরের ছেলে পলাশ আলী (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে ওই কিশোরী মাঠ থেকে ছাগল আনতে যায়। এ সময় পলাতক আসামি মিরাজ তাকে জাপটে ধরে একটি ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পলাশ নামের অপর আসামি ধর্ষণের এই ঘটনাটি নিজের মুঠোফোনে ধারণ করে। আর অভিযুক্ত জনি ভুট্টা ক্ষেতের বাইরে পাহারা দেয়।
পরবর্তীতে অভিযুক্তরা কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বলে, এই কথা কাউকে বললে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া হবে। এর কয়েকদিন পর আসামিদের মুঠোফোন থেকে ধর্ষণের ওই ভিডিওটি বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে পড়ে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের শিকার কিশোরীর পরিবার বিষয়টি জানতে পারলে, আসামি পলাশ ভিডিওটি ডিলিট করার জন্য ৩০ হাজার টাকা দাবি করে। অন্যদিকে, অপর আসামি আব্দুল আলী সামাজিকভাবে বিষয়টি মীমাংসা ও ভিডিও সরানোর কথা বলে ৫ হাজার টাকা দাবি করেন।
ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং একই সাথে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনার মূল অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।