1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

টিসিবির পণ্যে অনিয়মের অভিযোগ, ক্ষোভ কার্ডধারীদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলা-এর সাতলা ইউনিয়ন-এ টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৯২০টি কার্ডধারী পরিবারের মাঝে ৬৮০ টাকার বিনিময়ে ৭টি পণ্যের একটি করে শপিং ব্যাগ বিতরণ করা হয়। তবে অতিরিক্ত তিনটি নিম্নমানের পণ্য যুক্ত করে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

কার্ডধারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ৫৫০ টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি ও ভোজ্যতেল পেয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই এবার নতুন করে আরও তিনটি পণ্য যুক্ত করা হয়েছে, যেগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রাইম কোম্পানির আধা কেজি ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সাবান ও একটি টয়লেট সাবান। অভিযোগকারীরা জানান, এসব পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকায় প্রকৃত দাম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বিতরণকৃত পণ্যের তালিকা অনুযায়ী—
৫ কেজি চাল – ১৫০ টাকা
১ কেজি চিনি – ৭০ টাকা
২ কেজি ডাল – ১২০ টাকা
২ লিটার ভোজ্যতেল – ২০০ টাকা
আধা কেজি ডিটারজেন্ট পাউডার – ৬০ টাকা
টয়লেট সাবান – ৪০ টাকা
লন্ড্রি সাবান – ২৮ টাকা
সব মিলিয়ে মোট মূল্য ধরা হয়েছে ৬৮০ টাকা।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুমন চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং আগামীতে যেন এ ধরনের অভিযোগ না ওঠে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে ডিলার মোঃ অলিউল্লা শিকদার বলেন, “আমরাও অনেকটা অসহায়। পণ্য আনার সময় আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকে না। উপর থেকে যেভাবে পণ্য বরাদ্দ দেওয়া হয়, সেভাবেই বিতরণ করতে হয়।”
এদিকে নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের ভর্তুকির আওতায় পরিচালিত টিসিবির পণ্যে অতিরিক্ত ও নিম্নমানের পণ্য সংযুক্ত করায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।