1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

দিঘলিয়ার মৎস্য অফিসে বহিরাগত যুবকের দাপট, সরকারি নথি ও কম্পিউটার ব্যবহারের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলা মৎস্য অফিসে এক বহিরাগত যুবকের সরকারি নথিপত্র দেখাশোনা ও সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম আকিব। তিনি দীর্ঘদিন ধরে “আলোর মিছিল” নামে একটি সামাজিক সংগঠনের পরিচয়ে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। জানা গেছে, সংগঠনটি আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-র একান্ত সচিব ওয়াহিদা আক্তার শিলার নেতৃত্বে গঠিত হয়েছিল।
স্থানীয়দের দাবি, কয়েক মাস কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার পর বর্তমানে আকিব দিঘলিয়া উপজেলা মৎস্য অফিসে নিয়মিত যাতায়াত করছেন এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, সরকারি খাতা-রেজিস্টার এমনকি অফিসের কম্পিউটারও ব্যবহার করছেন। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে।
মৎস্য বিভাগের বিভিন্ন অভিযান যেমন অবৈধ জাল ও পাটা উচ্ছেদ, খাল খনন কার্যক্রম, মৎস্য চাষিদের কার্যক্রম পরিদর্শনসহ নানা কর্মকাণ্ডে আকিবকে উপস্থিত থাকতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে অফিসারদের কাছে রিপোর্টও করছেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা দিঘলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলির কাছে জানতে চাইলে তিনি বলেন,
“আকিব একটি সামাজিক সংগঠনের কর্মী হিসেবে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।
তবে প্রশ্ন উঠেছে, কোনো বহিরাগত ব্যক্তি সরকারি অফিসের নথিপত্র ও সরকারি কম্পিউটার ব্যবহার করা আইনগতভাবে কতটা বৈধ। প্রশাসনিক বিধিমালা অনুযায়ী সরকারি দপ্তরের নথি ও তথ্য ব্যবহারে নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। সেখানে একজন অননুমোদিত ব্যক্তির এমন সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
স্থানীয়দের অনেকে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে বলেছেন, সরকারি দপ্তরের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।