1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নগরীতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ঢুকে গুলি, জখম ২ পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরীতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ঢুকে গুলি, জখম ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নগরীর লবনচরা থানাধীন পুটিমারী বাজার এলাকায় বিএনপির ৮ নং ওয়ার্ড কার্যালয়ে ঢুকে এক সন্ত্রাসী দু’ জনকে গুলি করে জখম করেছে| বৃহস্পতিবার দুপুর দেড় টার পরে এ ঘটনা ঘটেছে| সন্ত্রাসীদের চাঁদা দিতে অ¯^ীকার করায় সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন|
জখম হওয়া ব্যক্তিরা হলেন, পুটিমারী বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মোঃ মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)| তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন| তাদের অবস্থা শঙ্কামুক্ত|
পুলিশ জানায়, মাসুম ওই ব্যবসায়ী সংগঠনটির সভাপতি হওয়ার পর একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তার কাছে চাঁদা দাবি করছিলেন| তিনি চাঁদা দিতে অ¯^ীকার করায় সন্ত্রাসী চক্রটির সাথে তার শত্রুতা ˆতরি হয়| বৃহস্পতিবার দুপুরে ওই গ্রুপের এক সন্ত্রাসী এসে স্থানীয় বিএনপি অফিসে প্রবেশ করে| কথোপকথনের এক পর্যায়ে ওই সন্ত্রাসী কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে মাসুম ও জাহিদকে লক্ষ করে দুই রাউণ্ড গুলি করে| মাসুমের কোমরের নিচে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়| তাদের আর্তচিৎকারে আশ-পাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়|
লবনচরা থানার (ওসি) ˆসয়দ মোশারেফ হোসেন  বলেন, ঘটনাস্থল থেকে দুই রাউণ্ড পিস্তলের গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে| অভিযুক্ত শ্যুটারকে গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে| এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের হয়নি|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।