1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : খুলনার ঐতিহ্যবাহী পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে নূরানী ও ইবতেদায়ী শাখার সকল শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি,২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব মাহমুদ আলম বাবু মোড়ল,সহ সভাপতি জনাব এম এ সবুর, শিক্ষা উপ কমিটির সদস্য সচিব জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মাওলানা মুফতি হেলাল উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ হারুন অর রশিদ, মাওলানা কামাল হুসাইন, হাফেজ মাওলানা ইউসুফ হাবীব, মোঃ আল আমিন হোসাইন, মোঃ হাফিজুর রহমান, মাওঃ আকরাম হুসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ফলাফল প্রকাশ শেষে প্রধান শিক্ষক অভিভাবকমণ্ডলীদের লক্ষ্য করে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সন্তানদের প্রতি যত্ন, নিয়মিত খোঁজখবর এবং পড়াশোনার প্রতি উৎসাহ তাদের সফলতার পথে অনেক বড় ভূমিকা রাখে। তাই আমরা আশা করি, আপনারা সবসময় মাদ্রাসার সঙ্গে সমন্বয় রেখে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে কাজ করবেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।