
বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশ^াস দিয়েছেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, খুলনা প্রেসক্লাবের উন্নয়নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। এছাড়া তার নির্বাচনি এলাকার জনমানুষের কল্যাণেও তিনি নিবেদিতভাবে কাজ করে যেতে চান।
মতবিনিময় সভার শুরুতে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবিকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক আহবায়ক এনামুল হক, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, এহতেশামুল হক শাওন, মাহবুবুর রহমান মুন্না, দীলিপ কুমার বর্মন ও আব্দুল¬াহ আল মামুন রুবেল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুবদল খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, খুলনা মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম তারেক, ডুমুরিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মশিউপর রহমান(লিটন) খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, ক্লাব সদস্য মোঃ এরশাদ আলী, রকিব উদ্দিন পান্নুু, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, দেবব্রত রায়, মোঃ নূর ইসলাম (রকি), শেখ আল এহসান, উত্তম মন্ডল, এস এম আমিনুল ইসলাম, মোঃ আসাফুর রহমান কাজল, মোঃ নাজমুল হাসান, রিংটন মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, ইয়াসীন আরাফাত রুমী, গাজী মনিরুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, মোঃ হেলাল মোল্লা, আতিয়ার পারভেজ, নাজমুল হক পাপ্পু, মুহাম্মদ নূরুজ্জামান, উত্তম কুমার সরকার, আলমগীর হান্নান, মো. খায়রুল আলম, মোঃ কলিন হোসেন আরজু, সোহাগ দেওয়ান, রীতা রানী দাস, মো. আবুল বাশার, তিতাস চক্রবর্তী, এস এম বাহাউদ্দিন, তুফান গাইন, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ আনিছুর রহমান কবির ইমাম হোসেন সুমন, মোহাম্মদ মাসরুর মুর্শেদ, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরান, মো কামাল হোসেন, মোঃ হাবিবুর রহমান, রামিম চৌধূরী, মো. রাজু আহমেদ ক্লাবের অস্থায়ী সদস্য আব্দুল আওয়াল শেখ, আরিফ বিল্লাহ, ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।