1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

ফুলতলায় পরীক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ডুকে বহিরাগত মাদকসেবী কিশোর গ্যাং কর্তৃক পরীক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলার শিকিরহাট সড়কের স্কুল গেটে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, সাবেক সভাপতি হাসান ইমামুল হক ভুইয়া, সাবেক ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্দিপন কুমার রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বিএনপি নেতা আনিছুর রহমান পলাশ, মাহাবুল আলম মিঠু, তোফাজ্জেল হোসেন, সাব্বির হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক গোলাম কিবরিয়া, খান এমরান আহম্মেদ, সেলিনা খাতুন, মঈন উদ্দিন ময়না, রিপন বৈরাগী, সোহেল মোড়ল, আহত শিক্ষার্থী রাজ মাহমুদের পিতা মাহমুল্লাহ শিমুল, ১০ম শ্রণির ছাত্র অসীম সাদমান লাবিব প্রমুখ। উল্লেখ্যঃ গত ১৯ মে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মূহুর্তে বহিরাগত মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যরা পরীক্ষার রুমে ডুকে রাজ মাহমুদ (১৬) নামে এক পরীক্ষার্থীর উপর হামলা চালায়। স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ফুলতলা বাজারের গরুহাট এলাকার বস্তির কিশোর গ্যাং এর ৩ সদস্যদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। সিসি ফুটেজ দেখে সনাক্ত করে রোজাউল শেখের পুত্র রবিউল শেখ (১৮) আটক করে পুলিশে সোপর্দ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।