1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বটিয়াঘাটায় জমি দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা এলাকার পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্তভোগী কাতিয়ানাংলা এলাকার মৃত কৃষ্ণ দাস মন্ডল’র পুত্র বিধান মন্ডল বাদী হয়ে থানায় বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে‌ । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার
কাতিয়ানাংলা ৫৯ নং মৌজর এস এ ১২৪ খতিয়ানের এস এ দাগ নং ১২০২,৭৪৫ নং দাগের মধ্যে ভূক্তভোগী বিধান ওয়ারেশ প্রপ্ত ০.৯৩ একর জমি দীর্ঘদিন যাবত ১৯৬৩ সাল থেকে উক্ত জমি ভোগ দখলে থাকিয়া জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু কতিপয় বিবাদী আশরাফ হাওলাদার, সাগর হাওলাদার, বেলায়েত শেখ, রমজান হালদার, জাকির হালদার সহ আশরাফ হালদার এর ১৫/২০ জনের বাহিনী
দীর্ঘ দিন ধরে জমি জবর দখলের চেষ্টা করে আসছে। বিগত পৌষ মাসে জমির কাচা ধান কেটে প্রায় ৩০মন ধান কেটে লুটপাট করে। আবারও কিছুদিন আগে লাগান তরমুজ ক্ষেত দখলের চেষ্টা চালায় তাতে ব্যার্থ হয়ে তাকে ও তার পরিবার কে জীবন নাশের হুমকি প্রদান করছে। বর্তমানে জমিতে ঘেরের কাজ সংস্কার করতে গেলে তাকে বিবাদীগন সন্ত্রাসী ভূমি দস্যুদের নিয়ে ঘের ভেড়ী নির্মান কাজে বাধা প্রদান করে। পরবর্তিতে স্ত্রী সহ তার পরিবারের লোকজনকে মারপিট করলে গত ১৯ মে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। উল্লেখ্য বিবাদীদের সাথে বাদীর হাইকোর্টে মামলা চলমান রয়েছে। সেই মামলায় আমার পক্ষে মহামান্য আদালত স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা তার জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে  ভূক্তভোগী বিধান মন্ডল গণমাধ্যম কর্মী সহ আইন-শৃঙ্খলা বাহীনির আশু হস্তক্ষেপ কামনা করে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।