1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারের দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে। আজ বৃহস্পতিবার (২১ মে) দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।
নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসাকে নিয়ে তিনি বলেন, ‘রামিসার ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর দুঃখজনক ও ঘুণে ধরা সমাজের দৃষ্টান্ত।’
তিনি বলেন, ‘মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- সবকিছুই আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেবো না। আছিয়ার মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি। রামিসার বাবা অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেবো।’
মো. আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার ঘটনায় পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আছিয়ার মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, ১ মাসে ট্রায়াল শেষ হয়েছিলো। মামলার গুরুত্ব অনুধাবন করে পেপার বুক করা উচিৎ। রামিসার ঘটনার বিচার আশাকরি দ্রুত হবে।’
বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনারকে তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে করতে বলেছি। বিচার প্রক্রিয়াকে অতিদ্রুত করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দিতে পারব। বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না।’
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যার বিচার হবে। রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনা করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।