1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে এই গরম থেকে কবে মুক্তি মিলবে, তা জানতে চায় সাধারণ মানুষ। তবে টানা বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, এখন তো বর্ষার আগ মুহূর্ত। এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে।
তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়।
গরম কবে কমবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই অনুভূতি থাকবে।
তবে সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতো অনুভূত হয় বলে জানান তিনি।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার (২১ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।