1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

মোরেলগঞ্জে সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর পূর্ব প্রান্ত নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটী বাজারে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন প্রস্তাবিত থানা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান, পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি রানা দিদার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, তেলিগাতি ইউনিয়ন বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন চৌধুরী, জামাত ইসলামীর সহ-সভাপতি আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সোহাগ প্রমুখ।

বক্তারা দেশের ২য় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জের পানগুছি নদীর পূর্ব প্রান্তের ৯টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা নামে একটি নতুন থানা বাস্তবায়নের দাবি জানান সরকারের প্রতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।