1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

যশোরে ঝিকরগাছায় যুবক খুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, মিম গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর আজ ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর তারা ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

ওসি আরো জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। আঘাতের কারণে তার মাথার ঘিলু বেরিয়ে গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে নিহত মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এরপর একাধিকবার কল করা হলেও মিম আর ফোন রিসিভ করেননি।

নিলা খাতুনের দাবি, মিমের বন্ধুদের সাথেই তার শত্রুতা ছিল এবং তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।